
সর্বশেষ ২০২৩ সালের রমজান মাসে ছিল ৫টি জুমা। আর শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা। ওই বছরের প্রথম রোজাই ছিল জুমার দিন। পরে আরও চারটি জুমা পেয়েছিল মুসলিমরা। আর ঈদ হয়েছিল রবিবার।
ওই বছরের মতো এবারও মিলছে ৫টি জুমার। আগামীকাল শুক্রবার, জুমাটি এবারের রমজানের ৫ম জুমা। এর আগে ২য় রমজান (২০ ফেব্রুয়ারি) ছিল প্রথম শুক্রবার, এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শুক্রবার পড়েছিল। আগামীকাল জুমাতুল বিদা।
এদিকে আজ দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে। আর আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।