প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬ | ১০:১০ পূর্বাহ্ণ
৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, ওইদিন বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে যাবেন এবং একই দিন তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শুক্রবার (২০ নভেম্বর) বগুড়ার মোকামতলা ও শিবগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এ তথ্য জানান
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এ সফরে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজের উদ্বোধন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। পাশাপাশি মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের আওতায় আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতিতে সম্পৃক্ত করতে মোকামতলা খেলার মাঠের পাশে ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। সেখানে সারা বছর খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা যাবে। প্রাথমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোশাক ও জুতা এবং পর্যায়ক্রমে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাইকেল দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
উল্লেখ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সম্পাদক: নজরুল ইসলাম (মিলন) || প্রকাশক: মো: মনজুরুল ইসলাম (রিপন)