বগুড়ার মালগ্রাম চাপড়পাড়া এলাকায় গোস্তো সমিতির লাখ লাখ টাকা নিয়ে এক জামায়াত নেতা আঃ হাকিম সহ ৩ জন হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে করে সমিতির সাধারণ সদস্যদের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি গোস্তো (গোষ্ঠীভিত্তিক সঞ্চয়) সমিতির মাধ্যমে সদস্যদের কাছ থেকে নিয়মিত টাকা সংগ্রহ করা হচ্ছিল।
বগুড়ার মালগ্রাম চাপড়পাড়া এলাকায় “ফোর স্টার গোস্তো সমিতি”র প্রায় ৭৭ লাখ টাকা নিয়ে জামাত নেতা আব্দুল হাকিমসহ ৩ জন সম্প্রতি সমিতির জমাকৃত টাকা উত্তোলনের পর সংশ্লিষ্ট ওই নেতা ও তার সহযোগীরা হঠাৎ করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্তরা হলেন— ১) আব্দুল হাকিম ২) আকরাম
৩) শাহীন
ভুক্তভোগী সদস্যরা জানান, তারা কষ্টের উপার্জনের টাকা জমা করেছিলেন ঈদুল ফিতরের একটু গোস্ত খাবার আশায়। কিন্তু এখন গোস্ত বা টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। অনেকেই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতারিত সদস্যরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে একটি সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।