শাজাহানপুরে সনাতনী ফুটবল টুর্নামেন্টের বিজয়ী
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সনাতনী ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় ডেমাজানি শ.ম.র. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সহ–সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা বিএনপির নির্বাহী সদস্য আলী হায়দার তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহীন সানি। সহ-সভাপতি মোজাফফর রহমান।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। শাজাহানপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপু সরকার তাপস, সাধারণ সম্পাদক মানিক সরকার, পূজা উদযাপন ফন্টের আহ্বায়ক আচানু মহন্ত, সদস্য সচিব পলাশ কুমার।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান রাজা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।
উত্তেজনাকর ম্যাচের খেলায় আমরুল ইউনিটি হিন্দু সম্প্রদায় ২- ১ গোলে মাঝিড়া ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের দলকে পরাজিত করে। উৎসবমুখর পরিবেশে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি।