
আজ (১ অক্টোবর) থেকে সারা দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। বাজার সহ প্রতিটি দোকানগুলোতে পিলিথিনের ব্যবহারে পরিবেশের উপর পড়ে ব্যাপক ক্ষতিকর প্রভাব। দেশের অন্তর্বর্তীকালীন সরকার এবার কঠোরভাবে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে ২০০২ সালে ১ মার্চ আনুষ্ঠানিক ভাবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও তা বিশেষ ভাবে কার্যকর হয়নি। পলিথিন ব্যাগের পরিবর্তে বিভিন্ন পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন পরিবেশবিদরা। তাছাড়া বিভিন্ন পাটের ব্যাগ দেয়া হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে, যা ৬ থেকে ১৭ টাকা পর্যন্ত বিক্রি করা হবে ক্রেতাদের কাছে। শুধু সাধারণ দোকান নয়, বরং সুপার শপ গুলোতেও পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সংবাদ বুলেটিন / মালিহা




