৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সবজি বাজারে সবকিছুর মূল্য বৃদ্ধি , বেড়েছে ডিম,মাংসের দাম

spot_img

বাজারে প্রতিনিয়ত দাম বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। শাক সবজিসহ প্রতিটি দ্রব্যের মূল্য ধরা ছোঁয়ার বাইরে। গত সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে সবকিছু। ডিম থেকে শুরু করে সবধরনের সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ডিমের দাম ডজনপ্রতি বেড়ে হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা, এছাড়াও ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে। বেড়েছে সোনালী মুরগির দামও। বেগুন, বরবটির দাম বেড়ে হয়েছে ১০০ থেকে ১৪০ টাকা। কাঁকরোল, কচুর মুখী, লাউয়ের দাম ৭০-৮০ টাকা। ইলিশ মাছ হাজার থেকে এগারো’শ টাকা। গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়ে ৬৫০ থেকে ৭৫০ এমনকি ৮০০ টাকা পর্যন্ত। প্রতিটি দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়াতে ক্রেতাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কিছু অসাধু ব্যবসায়ী এবং সিন্ডিকেটের কবলে পড়ে জনজীবন হাঁপিয়ে উঠেছে জীবিকা নির্বাহ করতে গিয়ে।

সংবাদ বুলেটিন / মালিহা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ