৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পূজার মন্ডপ পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার।

spot_img

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম ও থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াদুদ আলম ওয়াদুদ।

সোমবার (৭ অক্টোবর) বিকালে গন্ডগ্রাম রামকৃষ্ণ আশ্রম মন্দির,আদিকালীবাড়ি মন্দির,চকজোড়া সর্বজনীন দুর্গা মন্দির, আশেকপুর পূজা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম  জানান,পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবীদের তালিকা,সিসি ক্যামেরা ও জরুরী সেবার মোবাইল নাম্বারসমূহ মন্দিরের সার্বক্ষণিক আলোকসজ্জা করার পরামর্শ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সহ সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ