২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বশেমুরবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আগমী ৩ রা নভেম্বর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার ( ৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ৩ রা নভেম্বর বিষয়টি নিশ্চিত করা হয়।

তাছাড়াও প্রকাশিত বিজ্ঞপ্তিতে ক্লাস রুটিন ও এ সংক্রান্ত বিষয়ে স্ব-স্ব বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির ৩৩ টি বিভাগে মোট ১৬১০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ