৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কোন পূজা মন্ডপে নিরাপত্তা কর্মী লাগবে না: সালথার জামায়াতে আমির

spot_img

আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কোন পূজা মন্ডপে নিরাপত্তা কর্মী লাগবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।

শুক্রবার (১১) বিকালে উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ সহ সালথা সাহা পাড়া পূজা মন্ডপে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটা সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গঠন করবো। এদেশে মারামারি, হত্যা ও লুটতরাজ থাকবে না। আপনারা খেয়াল করেছেন যে, ২ মাস আগেও এদেশে একটা ভীতিকর পরিবেশ ছিল। আমরা ঠিকমতো ভোট পর্যন্ত দিতে পারিনি। এখন একটা পরিবেশ তৈরী হয়ে এসেছে। এখন যে সরকার এসেছে তিনি ভোটের পরিবেশ নিশ্চিত করবেন। এরই প্রেক্ষিতে আপনারা যদি জামায়াতে ইসলামিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাহলে আপনার ধর্ম, আপনার ব্যবসা, আপনার কর্ম সব আপনারা খুশিমতো করতে পারবেন। কোন ধরনের সন্ত্রাস, লুটতরাজ ও চাঁদাবাজীর মতো ঘটনা ঘটবে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই দেশটাকে সুন্দর করে গড়তে চাই। এর আগে তিনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সবাইক অভয় বানী দেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মুকুল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি ওয়ালী উজ্জামান, মিঞা লিয়াকত হুসাইন, ইমরান হুসাইন, মাহফুজুর রহমান লিটন প্রমূখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ