৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোরে ভূমিকম্পে কাঁপলো কয়েকটি জেলা

spot_img

ডেস্ক রিপোর্ট:
রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৫ মে) ভোর ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বাংলা ট্রিবিউনকে জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। ভূমিকম্পের গভীরতা কম থাকার কারণে ঝাঁকুনি বেশি হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া সেন্টারের দক্ষিণ পূর্ব দক্ষিণ দিকে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের ক্যাটাগরিতে এটি হালকা ধরনের ভূমিকম্প।
তিনি আরও বলেন, রাজধানী ঢাকার বাসিন্দারা এই ভূমিকম্প একটু বেশি অনুভব করেছে। অনেকে আতঙ্কে বাসা থেকে নিচেও নেমে গিয়েছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ