২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

spot_img

মোঃ শরিফুল ইসলাম (নাটোর) প্রতিনিধিঃ

লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শপথ বাক্য পাঠ করান লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায়
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সা’দ আহমেদ শিবলী, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, নব-নির্বাচিত কমিটির সভাপতি সালাহ্ উদ্দিন, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান, সহ সভাপতি ইনতাজ আলী, জামিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুল ইসলাম হৃদয়, ফজলুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল বেরুনী, শাকিল আল সিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, ধর্ম ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শিমুল আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আছিরুল ইসলাম, নহু উল্লাহ , শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ফাহিম প্রমুখ।
শপথ শেষে লালপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে লালপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ