২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ‘মরহুম আরাফাত রহমান’কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত!

spot_img

বগুড়া শাজাহানপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৩ ডিসেম্বর) বিকালে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানী শ,ম,র উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলার আয়োজন করা হয়।

এতে উপজেলার মাঝিড়া ইউনিয়ন ছাত্রদল একাদশ  বনাম চোপিনগর ইউনিয়ন ছাত্রদল একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষের গোল না হওয়ায়
ট্রাইবেকারে মাঝিরা ইউনিয়নকে হারিয়ে চোপিনগর ইউনিয়ন ছাত্রদল একাদশ বিজয় লাভ করে।

শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল আইয়ুব ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
উক্ত ফুটবল ফাইনাল
টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,বগুড়া জেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,সহ-সভাপতি মোরশেদ মিল্টন,
যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম,আর পলাশ, শাজাহানপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (মাস্টার)
সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু সাহিন সানি চোপিনগর ইউনিয়ন ছাত্রদলনেতা এস.কে.সাগর মির্জা ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, আব্দুল মমিন সহ বগুড়া জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উক্ত ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে শুক্রবার বিকালে ঐতিহাসিক ডেমাজানি শ,ম,র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আশপাশ এলাকা ছাড়াও দুর-দূরান্ত থেকে ফুটবল প্রেমী দর্শক মাঠের চারপাশে জমায়েত হন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ