২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ববি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ও পুষ্প স্তবক অর্পণ।

spot_img

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ববি ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী ও পুষ্প স্তবক অর্পণ

ববি প্রতিনিধি।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের আয়োজনে শহিদ বুদ্ধিজীবীদের চিত্রপ্রদর্শনী হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল চারটা থেকে রাত ৯ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাশে কেন্দ্রিয় খেলার মাঠ প্রাঙ্গণে চিত্রপ্রদর্শনী করা হয়।উক্ত প্রদর্শনী থেকে শহীদ বুদ্ধিজীবীদের আসল ইতিহাস সম্পর্কে জানতে পারে শিক্ষার্থীরা।

এসময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকান্ডের বিভিন্ন ছবি ও পেপার কাটিং প্রদর্শন করা হয়। বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, আবুল খায়ের, জ্যোতির্ময় গুহঠাকুরতা, সিরাজুল হক খান, এ এন এম ফাইজুল মাহী সহ অনেকের ছবি সেখানে প্রদর্শন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, ‘‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী যেভাবে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলো, ২০২৪ সালে এসে শেখ হাসিনা এদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে মেরে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিলো। ৭১ সালে পাকিস্তানিদের মতো ২৪-এ এই আওয়ামী সরকার পরাজিত হয়েছে। আমাদের এই চিত্রপ্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে জানানো যে আমাদের পূর্বপুরুষেরা দেশের জন্য কী অবদান রেখে গেছেন এবং কীভাবে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা অর্জন করেছি।”

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য আরিফ হোসেইন শান্ত বলেন, ‘‘পাকিস্তানি হানাদার বাহিনী মনে করেছিলো এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করলে আমাদের দমিয়ে রাখতে পারবে। কিন্তু দুইদিন পর আমরা ঠিকই বিজয় অর্জন করেছিলাম। সবাইকে সঠিক ইতিহাস জানানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বিগত ১৭ বছর শেখ হাসিনা সরকার সবাইকে মিথ্যা ইতিহাস তুলে ধরেছিলো। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সঠিক ইতিহাস চর্চার প্রয়াশ করছি।’’

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন,
গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে দেশের শিক্ষার্থীরা সঠিক ইতিহাস থেকে অনেক দূরে সরে গেছে। শিক্ষার্থীদের সামনে সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই আমরা এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সেটি আমরা এই প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।
উল্লেখ্য: ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্প অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের সম্মান জানানো ও গভীর শ্রদ্ধাভারে স্মরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন মাহমুদ ইমরান, জিয়াদুল ইসলাম,মোহাম্মদ আরাফাত, ওসমান সাকিব, আবু বকর রিফাত,সাজ্জাদ, রিফাত, হাবিবুর রহমান, প্রমুখ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ