
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্রশিবির শাজাহানপুর উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার নির্বাহী অফিস (ইউএনও) মোঃতাইফুর রহমান ও শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াদুদ আলমকে প্রকাশনা তুলে দেন।
বুধবার(১৮ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় উপজেলা ও থানার কার্যালয়ে ২০২৫ সালের ৩৬ জুলাইয়ের স্মৃতিময় ক্যালেন্ডার,ডায়েরি ও ডেক্স ক্যলেন্ডার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারির শাহরিয়ার হাসান বিপ্লব,প্রকাশনা সম্পাদক লুতফর হোসেন,শাজাহানপুর শহর সভাপতি আহসান হাবিব,সেক্রেটারি আবু সায়েম সহ নেতৃবৃন্দ।




