৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি  পরীক্ষা অনুষ্ঠিত

spot_img

বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের ২০২৪ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২১ ডিসেম্বর) সকাল ১০ টা হতে ১ টা পর্যন্ত চলা পরিক্ষায় জেলার ৬ টি উপজেলার ১০ টি কেন্দ্রে  অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা।

কেন্দ্রগুলো হলো সোনাতলা ফাজিল মাদ্রাসা,সারিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়,গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়,সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়,খোট্টাপাড়া ফাজিল মাদ্রাসা,আড়িয়া উচ্চ বিদ্যালয়,রানীর হাট উচ্চ বিদ্যালয়,সামিট স্কুল এন্ড কলেজ,ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,ধুনট পাইলট উচ্চ বিদ্যালয়।এতে ৫ম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত মোট ৫০১২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের  মহা-পরিচালক জোবায়ের আহম্মেদ,পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব,সদস্য সচিব তৌফিকুল তাকী,রেজিষ্টার তালিবুল হাবিব,পরিক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান, সাবেক মহা পরিচালক আল আমিন,রায়হানুল হক রানা,পরিচালক আতাউর রহমান,উপদেষ্টা শেখ মো: আব্দুল মান্নান,কার্যনির্বাহী সদস্য নাজমুল হক আকন্দ ,তারেক ইসলাম প্রমুখ।

মহা- পরিচালক জোবায়ের আহম্মেদ বলেন,এটি একটি মেধা বিকাশের সেবা মুলক প্রতিষ্ঠান।আমরা প্রতি বছর শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানব সেবায় উৎসাহদান, চারিত্রিক মাধুর্যের সৃষ্টি, মৌলিক মানবীয় গুণাবলি অর্জন সহ জীবন জগতের স্রষ্টার প্রতি অনুগত্যশীল সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান,গত ২০০২ সাল থেকে এ বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে যা আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানের পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব বলেন,বিগত দিনে শিক্ষা ক্ষেত্রে স্কলারসের অবদান এবং ধারাবাহিক সফলতা আমাদের জন্য আশা জাগানিয়া।জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ