২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ১৯ জনকে অপহরণ

spot_img

টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ১৯ জনকে অপহরণ

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ার পশ্চিমের পাহাড়ে অপহরণের এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃতরা হলেন আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বনবিভাগের অধীনে ১৯ জন শ্রমিক সকালে পাহাড়ে কাজ করতে যান। এ সময় তাদের সশস্ত্র কিছু লোক ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তবে, অপহৃত শ্রমিকরা স্থানীয় নাকি রোহিঙ্গা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানিয়েছেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ