
বগুড়া শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় মোস্তাইল বাজারে ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন আমীর অধ্যাপক শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কর্মপরিষদ সদস্য,তারেকুল ইসলাম তারেক,মাওলানা প্রভাষক কাওছার আলী,ছাত্রশিবির শাজাহানপুর পূর্ব সভাপতি শাকিরুল ইসলাম,মাষ্টার আব্দুল লতিফ,আব্দুর রউফ,নজরুল ইসলাম,আবু সাঈদ,শাহাদাত হোসেন,আব্দুল হান্নান সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।




