
শাজাহানপুরে মাদলা ইউনিয়ন জামায়াতের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা মাদলা ইউনিয়নের মালিপাড়া বাজারে এ শীতবস্ত্র বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন আমীর মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার সহকারি সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল।
ইউনিয়ন সেক্রেটারি মাওলানা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি অধ্যাপক গাজিউর রহমান , ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সহকারি সেক্রেটারি ডা. আসাদুজ্জামান, বায়তুলমাল সেক্রেটারি ওয়ারাসাতুল মোস্তাফা সোহাগ , অফিস সম্পাদক মুনছুর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্য়ায়ে দায়িত্বশীলবৃন্দ।




