৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই যুবক কারাগারে!

spot_img

 

সুজন বগুড়া :

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও ইভটিজিং করায় দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়,স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ১৮(ফেব্রুয়ারি) দুপুরে মালিপাড়া রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে শাজাহানপুর থানা পুলিশ।
এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি জান্নাতুল নাঈম।

আসামীদ্বয়কে দণ্ডবিধি ১৮৬০ ও ৫০৯ ধারা পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হয়। অপরাধীগণ তাদের অপরাধ সাক্ষীগণের সামনে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত কর্তৃক ১ম আসামীকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ০২ (দুই) দিনের অতিরিক্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । আসামী অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে কারাদন্ড হতে অব্যাহতি দেয়া হয় এবং ২য় আসামীকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ০৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামী অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে অতিরিক্ত কারাদন্ড হতে অব্যাহতি দেয়া হয়।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি জান্নাতুল নাঈম জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন
শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ