
মো: আব্দুল হান্নান:বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকায় ট্রাকের চাপায় শুক্রবার সকালে পথচারী মাজেদা বেওয়া (৭৮) নিহত হয়েছেন।
নিহত মাজেদা বেওয়া মাঝিড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর স্ত্রী। শুকনা পাতার বস্তা নিয়ে রাস্তার পূর্ব পাশ থেকে রোড ডিভাইডার টপকে পারাপার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের সাথে চাপা খেয়ে প্রায় ১০০ মিটার ছেঁচড়ে যায়। ছেঁচড়ে শরীর থেকে মাথাসহ বিভিন্ন অংশ আলাদা হয়ে ঘটনাস্থলেই মাজেদা বেওয়া নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন,শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনসার্চ মো: আজিজুল ইসলাম। তিনি বলেন প্রাথমিক আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




