২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

মাদ্রাসার ভেতরে ৯ বছরের ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তের বাড়ি ভাংচুর

spot_img

মাদ্রাসার ভেতরে ৯ বছরের ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্তের বাড়ি ভাংচুর

সুনামগঞ্জ প্রতিনিধি

ছাতকে একটি মাদ্রাসার নয় বছরের ছাত্রীকে মাদ্রাসার ভেতরে একা পেয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের যুবক সাবুল মিয়ার বিরুদ্ধে। খবর শুনে অভিযুক্তের বাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। রাতেই অভিযুক্ত সাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮ টায় মাদ্রাসায় একটু আগে চলে যায় ভুক্তভোগী শিশু। এসময় মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার পথে মাদ্রাসার বারান্দায় একা দেখে ভেতরে ঢুকে শিশুকে ধর্ষনের চেষ্টা করে সাবুল মিয়া। পরে শিশুটি তার বাবাকে গিয়ে জানালে বাবা গ্রামের মাতব্বরদের বিষয়টি জানানোর পর রাতে সালিশের মাধ্যমে নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। রাতে সালিশ বসার আগেই স্থানীয় গ্রামবাসীদের মধ্যে খবর জানাজানি হলে, বিক্ষুব্ধ হয়ে অভিযুক্তের বাড়িতে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত সাবুল মিয়াকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, সকালের ঘটনা রাতে মাতব্বররা সালিশে শেষ করার সিদ্ধান্ত নেয়। সালিশ বসার আগে গ্রামবাসী ঘটনা জেনে যাওয়ায় অভিযুক্তের বাড়ি ভাংচুর করলে পুলিশ এই ঘটনার খবর পায়। এর আগে কেউ পুলিশকে কিছু জানায় নি। খবর পেয়ে অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত সাবুল মিয়াকে আটক করেছে পুলিশ।
#
তুর্য দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৩.২৫

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ