২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

একই অনুষ্ঠানে বেরোবি শিবির ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের মাঝে দুই ধরনের প্রতিক্রিয়া

spot_img

একই অনুষ্ঠানে বেরোবি শিবির ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের মাঝে দুই ধরনের প্রতিক্রিয়া

বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হলো গণইফতার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ইফতার শেষে সন্ধ্যা ৭টার দিকে দেখা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ভুলে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলছেন। যা অনেকের কাছেই ছিল এক অনন্য দৃশ্য।তাছাড়াও হাফেজে কোরআনদের সাথে তুলতেও দেখা যায় কর্মীদের।

তবে, বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ ভাবছেন এটি ভবিষ্যৎ রাজনীতির কোনো কৌশলের অংশ। তবে, মতপার্থক্য যাই থাকুক না কেন, বেরোবির শিক্ষার্থীদের উদ্যোগে এমন সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হওয়াটা নিঃসন্দেহে ব্যতিক্রমী.

ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমরা চাই নিরাপদ ক্যাম্পাস। যেখানে সবাই একসাথে কাজ করব।

শিবিরের সভাপতি সোহেল রানা বলেন ,
জুলাই আন্দোলনে আমরা একসঙ্গে লড়েছি। তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক সুদৃঢ়। আমরা চাই সবাই মিলে সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিতে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ