২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরের ৪ শতাধিক দুঃস্থ মানুষ পেলেন তারেক রহমানের ঈদ উপহার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী পেলেন উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের ৪ শতাধিক সাধারণ মানুষ।

বুধবার (২৬ মার্চ) দুপুরে মাঝিড়া মডেল উচ্চ বিদ‍্যালয় মাঠে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে অংশ নেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম মুক্তা, সহ সভাপতি মোখলেসুর রহমান, সহ-সভাপতি রাশেদুজ্জামান ওয়াসিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সনেট শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: আমিনুল ইসলাম উজ্জ্বল, মেডিকেল অফিসার রাফাত উল্লাহ কমিউনিটি হাসপাতাল জোবায়ের ইসলাম, সাংবাদিক আব্দুল ওহাব, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম রফিক, রেজাউল করিম রেজা, রকি,  মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ