৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পরিবারের সাথে ঈদ করতে এসে বাস চা’পায় প্রাণ গেল শিশু সুমাইয়ার

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

শিশু সুমাইয়া বাবা-মা’র সাথে ঢাকায় থাকে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদ করতে এসেছিলো শান্তিগঞ্জ উপজেলার নোয়গাঁও গ্রামে। ঘাতক বাস তাকে আর ঈদ করতে দেয়নি। কেড়ে নেয় প্রাণ। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় নূর পরিবহন নামের একটি বাসের চাপায় সুমাইয়া (৮) নিহত হয়।
শনিবার সকাল ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকলা ৭টায় পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া। পড়ে আহসানমারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১১৬৯৮) একটি বাসে চাপায় সড়কেই প্রাণ যায় তার৷ তবে তার মা বাবার কোনো ক্ষতি হয়নি। এসময় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন৷ পড়ে স্থানীয়দের সহযোগিতায় শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সাথে ঈদ করতে এসে বাস চাপায় শিশু নিহত হয়েছে। পড়ে স্থানীয় জনতা সড়কে যানচলাচল বন্ধ করে দিলে স্থানীয়দের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাসটি আটক আছে।
#
তুর্য দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৯.০৩.২৫

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ