২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প: সাত শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা

spot_img

 

রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জপসা ইউনিয়নের রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত এই ক্যাম্পে সাত শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) শরীয়তপুর শাখা ও রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জপসা ইউনিয়ন।
ক্যাম্পের উদ্বোধন করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের জেনারেল সেক্রেটারি, শিশু রোগ বিশেষজ্ঞ ও শরীয়তপুর-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মো. হোসেন মাদবর।
মেডিকেল ক্যাম্পে শিশু, মেডিসিন, কার্ডিওভাসকুলার সার্জারি, অর্থোপেডিকস, নিউরোলজি, ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন—
অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, বিভাগীয় প্রধান, শিশু রোগ বিভাগ, মুন্নু মেডিকেল কলেজ,
ডা. আব্দুস সোবহান, এক্স-সুপারিনটেনডেন্ট, শরীয়তপুর সদর হাসপাতাল,
ডা. একেএম জিয়াউল হক, ভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ,
ডা. মোহাম্মদ কামরুজ্জামান, অর্থোপেডিকস বিশেষজ্ঞ,
ডা. মাহবুবুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ,
ডা. মাহমুদুর রহমান (শান্ত), হেপাটোলজি বিশেষজ্ঞ,
ডা. মেহেদী এম নাইম, ডায়াবেটিস বিশেষজ্ঞ,
ডা. মুজাহিদুল ইসলাম শিহাব, নিউরোলজি বিশেষজ্ঞ,
ডা. এ এন আকিব, ডেন্টাল সার্জারি বিশেষজ্ঞ,
ডা. এম.এম.জি মাওলা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডেন্টাল ও হোমিওপ্যাথিক চিকিৎসক,
ডাঃ আমিনা সুলতানা লামিয়া, গাইনী বিশেষজ্ঞ, ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল,
ডাঃ সাদিয়া সুলতানা।

এছাড়াও অন্যান্য চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন এবং পরামর্শ দেন।
এই ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি জরুরি ওষুধ সরবরাহ, ফ্রি ব্লাড গ্রুপিং সেবা প্রদান করা হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম শরীয়তপুর শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও আয়োজন করা হবে। স্থানীয় বাসিন্দারা আয়োজকদের এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও বেশি সংখ্যক মেডিকেল ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ