২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শাজাহানপুরে জামায়াতের বিক্ষোভ

spot_img

 

গাজায় ইসরায়েলি নৃশংসাগণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশটি জামায়াতের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওসার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, উপজেলা যুব বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রশিদ, উপজেলা মজলিশে শূরা সদস্য মোঃ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুর রউফ খাঁন।

সমাবেশে বক্তৃতায় বক্তারা বলেন,গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে।এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না।এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।তাছাড়া সকলকে ইসরায়েলি পণ্য বয়কোট করার কথা বলেন।শাজাহানপুরে এই মিছিলে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করার জন্য বক্তারা সকলকে ধন্যবাদ জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ