২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর উপজেলা আইন- শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

spot_img

সরকারি ভাবে ইজারা দেওয়া হাট বাজার ব্যতীত
কেউ বা কাহারা অবৈধ ভাবে হাট-বাজার বসালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে। এছাড়া প্রতিটি হাট-বাজারের ইজারাদারকে দর্শনীয় স্থানে  সরকার
নির্ধাতি টোল তালিকা টানিয়ে দিতে হবে এবং হাট-বাজারের পেরিফেরী এলাকার
বাইরে থেকে টোল আদায় করা যাবেনা মর্মে উল্লেখ করেছেন বগুড়ার শাজাহানপুর
উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান।
গতকাল সোমবার উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি
উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সভায় আরও বক্তব্য রাখেন ও অংশ নেন উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের
অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক, থানার ওসি ওয়াদুদ আলম, উপজেলা বিএনপির
সভাপতি এনামুল হক শাহিন, জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, বিএনপির
সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, বিভিন্ন দপ্তরের সরকারি
কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, জাতীয় নাগরিক কমিটির
প্রতিনিধি হুমায়ন কবির হিমু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি
প্রতাপ মিত্র প্রমুখ। উক্ত সভায় মাদক ব্যবসা ও মাদক সেবন, চুরি-ছিনতাই,
শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃংখলা, অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটা,
হাট-বাজারে টোল আদায়ে বিশৃংখলাসহ সামাজিক নানা অপরাধ কর্মকান্ড প্রতিরোধে
সকলে যে যার অবস্থান থেকে ভূমিকা রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ