৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আ.লীগের দোসর কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

spot_img

 

বগুড়া শাজাহানপুরে আওয়ামী লীগের দোসর কতৃক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষক ব্যবসায়ী,জনপ্রতিনিধি সহ এলাকার সাধারণ জনগণ।

সোমবার(৫ মে) বিকাল ৫.৩০  ঘটিকায় উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা সোনালী বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান,অবৈধ টোলের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর ও আলু বীজ সিন্ডিকেটের মূল হোতা ইজারাদার শাহাদাতের প্রতিনিধি মো: আবুল ওয়াহিদ মুরাদ কতৃক  জনপ্রতিনিধি,সাংবাদিক ও কৃষক- জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  এ মানব মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহার করার দাবী সহ অবৈধভাবে কৃষকদের  কাছে থেকে চাঁদা দাবীকরায়  চাঁদাবাজদের গ্রেফতারের দাবী করেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের দোসর আলু বীজ সিন্ডিকেটের মূল হোতা ইজারাদার শাহাদাত  হাট ব্যাতিত গত শুক্রবার (২৫ এপ্রিল) এলাকায় প্রবেশ করে জোরপূর্বক কৃষকেদের থেকে চাঁদা নিতে আসলে জনতার আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।পরবর্তীতে শাহাদাতের প্রতিনিধি মো: আবুল ওয়াহিদ মুরাদ কৃষক,জনপ্রতিনিধি ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলে মানববন্ধন করেন এলাকার  সর্বস্তরের লোকজন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ