২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

১ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির, কারা যুক্ত হতে পারবেন?

spot_img

বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী ১৫ মে থেকে এ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানিয়েছেন, দুই মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির।

অনেক তরুণ-মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করতো, তবে দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে, তারা-ও সদস্য হতে পারবে।

চিকিৎসকদের বরাতে রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ