১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেরপুরে মহিলা আ. লীগের দুই নেত্রী গ্রেপ্তার

spot_img

শেরপুর(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাতে শেরপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া (মধ্যপাড়া) এলাকার মোমেনা খাতুন (৫৩) ও ঘাসুরিয়া গ্রামের শিখা খাতুন (৪৭)। মোমেনা খাতুন শেরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সম্পাদিকা এবং বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। অন্যদিকে শিখা খাতুন শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

এসব তথ্য নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, মোমেনা খাতুনকে রাত ২টা ৪৫ মিনিটে এবং শিখা খাতুনকে রাত ৩টা ৩০ মিনিটে নারী কনস্টেবলের সহায়তায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ