৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুর গাঁজাসহ মাদক ব্যবসায়ী পাপিয়া আটক

spot_img

বগুড়ার শাজাহানপুরে গাঁজাসহ পাপিয়া (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার  (১২ জুন) সন্ধ্যায় উপজেলার খোট্টপাড়া ইউনিয়নের দুরুলিয়া কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক পাপিয়া ওই গ্রামের মোকছেদ আলীর মেয়ে। তার বিরুদ্ধে আগেও পাঁচটি মাদক মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শাজাহানপুর থানার উপপরিদর্শক  মো. গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় পাপিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে তার বাড়ির ঘর তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ