২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন!

spot_img

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর এক বন্ধু খুন হয়েছেন। নিহতের নাম বিদ্যুৎ শেখ (৩০)। তিনি শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে।

শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছু দিন ধরে। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পিছনে বিদ্যুৎকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে রেখেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ