৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুরে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার কাটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আজিম উদ্দিন (৩৮)। তিনি কাটাবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার এসআই (নিঃ) মো. রাসেল আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় মো. আবুল খায়েরের কাঁচামালের ঘরের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে আজিম উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হয়েছে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ