৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে প্রধান শিক্ষক গ্রেফতার!

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ্ আল মোনায়েমকে এক রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শেরপুর থানা পুলিশের একটি দল মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে তাকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বের একটি রাজনৈতিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ্ আল মোনায়েম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি একজন সুনামধন্য শিক্ষক ও দক্ষ প্রতিষ্ঠান প্রধান হিসেবে এলাকায় পরিচিত। তবে সম্প্রতি তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ