২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে চোপিনগর ইউনিয়নে কৃষকদলের অফিস উদ্বোধন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী কৃষকদলের কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুমসহ কৃষকদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা কৃষকের অধিকার আদায়ে দলীয় সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ