২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

spot_img

জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি।

এর আগে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। এ তিন দল ১০ মিনিটের জন্য ‘প্রতীকী ওয়াকআউট’ করে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার পর ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে এ ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সঞ্চালক হিসেবে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজকে কথা বলার অনুরোধ করেন। এরপর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দেন। বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিন দলের নেতারা আবারও সংলাপে যোগ দেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটলে স্বৈরাচারী শাসকরা যে ধরনের কাজগুলো করত, তারই ছায়া আমরা দেখতে পাচ্ছি। স্বৈরাচারে যারা ছিল, তারা এখানে নানা সংকট এবং ষড়যন্ত্র করবে, সেটা আমরা জানি। তিনি বলেন, ঐকমত্যের আলোচনা জরুরি হলেও ওয়াকআউটের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। এ ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এজন্য ১০ মিনিটের জন্য থাকতে চাই না।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ