২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

৩০ বছর বিনাপারিশ্রমিকে দায়িত্ব পালন করা মোয়াজ্জিনের চির বিদায়

spot_img

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা কেন্দ্রীয় বায়তুস সালাম জামে মসজিদে দীর্ঘ ৩০ বছর বিনাপারিশ্রমিকে দায়িত্ব পালন করা সাবেক মোয়াজ্জিন আলহাজ্ব নবীর উদ্দিন (৯০) এর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে মানিকদিপা উত্তর পাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অদ্য পহেলা নভেম্বর শনিবার বাদ জোহর নিজ গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সম্মানিত খতিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মানিকদিপা দারুস দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আবুল কালাম আজাদ, সহ-সুপার ফজলুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম উম্মাহ উপস্থিত ছিলেন।

মরহুম নবীর উদ্দিনের মেজো ছেলে আব্দুল মোমিন জানান, আমার বাবা এই মসজিদে দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত তিনি স্বইচ্ছায় সততার সাথে কোনো টাকা পয়সা ছাড়াই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। মাঝে মাঝে বাবা অসুস্থ হলে আমরা তিন ভাই বাবার দায়িত্ব পালন করেছি। তিনি দীর্ঘদিন অসুস্থ পরে ছিলেন।

মৃত্যুকালে মরহুম ব্যক্তি ৩ ছেলে, ৩ মেয়ে, বেশ কিছু নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ