২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, স্ত্রী-সন্তান আহত

spot_img

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার শালুককুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান নওগাঁর বদলগাছি থানার নান্দাহার গ্রামের মো. রেজাউল করিমের ছেলে এবং কর্মরত ছিলেন পুলিশ সদস্য হিসেবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান মোটরসাইকেলযোগে স্ত্রী মিম্মা (২৫) ও ছেলে আব্দুর রহমানকে নিয়ে বদলগাছি থেকে আক্কেলপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে শালুককুড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় পিছন থেকে আসা একটি অজ্ঞাতনামা মিনি ট্রাক রায়হানকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ