৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়া-০৬ আসনে ধানের শীষের সমর্থনে ছাত্রদলের গণসংযোগ কর্মসূচি

spot_img

বগুড়া-০৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় কলোনি বাজার এলাকায় বগুড়া জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই প্রচারণায় অংশ নেন।

সংক্ষিপ্ত পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকেই জয়ী করতে হবে।”

গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, অভি, মশিউর, আরিফুল, হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, আলী হাসান, প্রান্ত, শহর ছাত্রদলের সভাপতি রাঙ্গা, সিনিয়র সহ-সভাপতি রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রণি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

স্থানীয় ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে লিফলেট বিতরণ ও প্রচারণা চালান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ