২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মহাসড়কের পাশে কাপড়ে মোড়ানো জীবন্ত নবজাতক উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় ফুটফুটে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে দুই শিক্ষার্থী।
শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরার পথে নয়মাইল জামালপুর এলাকায় শিশুটিকে দেখতে পান তারা।
উদ্ধারকারী শিক্ষার্থী শেরপুর মহিপুর এলাকার মো. তানভীর জানান, রাত ১০টার দিকে জামালপুর এলাকায় মোটরসাইকেল থামিয়ে প্রস্রাব করতে গেলে ঘাসের ভেতর কিছু কাপড় মোড়ানো দেখে সন্দেহ হয়। প্রথমে শিশুটিকে মৃত ভেবে ভয় পান তিনি ও তার সঙ্গী শিক্ষার্থী হামিম। পরে তারা রাস্তা দিয়ে যাওয়া সিএনজি থামিয়ে স্থানীয় লোকজনকে ডাকেন।
পরে শিশুটিকে কোলে তোলার সঙ্গে সঙ্গেই কান্নার শব্দ শুনে বুঝতে পারেন নবজাতকটি জীবিত।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করেন।
শজিমেক হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল স্টাফ আল-আমিন জানান, নবজাতকটি ছেলে এবং তার বয়স আনুমানিক এক দিন মতন হবেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির অবস্থার খোঁজখবর নিয়েছে। কে বা কারা লোক চক্ষুর অন্তরালে নবজাতককে ফেলে রেখে পাঁলিয়ে গেছে।
তিনি আরও জানান, কোনো ব্যক্তি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ