
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংগঠনের নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশে বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে একটি শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আগামী ৩ জানুয়ারি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।




