১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধুনটে শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের ফাঁসির দাবিতে তীব্র বিক্ষোভ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে ফাঁসির দাবিতে এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বগুড়ার ধুনট উপজেলায় উত্তাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) আছর নামাজ শেষে ধুনট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেয় ধুনটের সর্বস্তরের জনতা।
বিক্ষোভ চলাকালে “খুনিদের ফাঁসি চাই”, “শহীদের রক্ত বৃথা যেতে দেব না”, “ভারতীয় আধিপত্য মানি না”—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
রুহুল আমিন নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জিন্নাহুর রাকিব, হুসাইন সাদ্দাম ও মাওলানা রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জিসান উল হাবিব, আব্দুল্লাহ আল নোমান, কামরুল ইসলাম, আশেকী ইলাহী শিবলী, হানজেলা আল আজাদী, মেহেদী হাসান, আশরাফুদ্দিন আল আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন গণঅভ্যুত্থানের অগ্রভাগের একজন সাহসী সৈনিক ও আপসহীন কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আন্দোলনকারীরা।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ