১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাপড় নয়, এবার মানুষ ধোওয়ার মেশিন বের করল জাপান

spot_img

মেশিন আবিষ্কার হবার পর মানুষের কাজ আরও সহজ করে দিয়েছে। সকালে ঘুম ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাবার আগে পর্যন্ত যন্ত্র ছাড়া এক মুহূর্তও চলে না আমাদের। পৃথিবীতে কত রকমের ‘মেশিন’ই না আছে তার কোন হিসেব নেই। এবার জাপান নিয়ে আজব রকমের মেশিন। ধোওয়ার মেশিন, না জামাকাপড় ধোওয়ার মেশিন নয়, মানুষ ধোওয়া মেশিন। জাপান এই মেশিনের নাম দিয়েছে, ‘হিউম্যান ওয়াশিং মেশিন’। এই মেশিনে বসলে আপনাকে গোসল করিয়ে দেবে এই যন্ত্রটি। সঙ্গে আছে নানান সিনেমা দেখারও সুযোগ। গোসল করতে করতে বিনোদন দুনিয়ার প্রতিচ্ছবি ভেসে উঠবে আপনার চোখের সামনে।

এই নিয়ে দেশটির এক সংবাদমাধ্যম জানিয়েছে, ওসাকা শহরভিত্তিক ‘সায়েন্স’ নামের ‘শাওয়ার হেড’ তৈরির এক কোম্পানি এই অদ্ভুত যন্ত্রটি তৈরি করেছে। যা দেখতে অনেকটা ফাইটার জেট-এর ‘ককপিট’-এর মতো। কোনো ব্যক্তি গোসল করার জন্য এর মাঝখানে বসলে, যন্ত্রটি পানিতে ভরে ওঠে।

পানির তাপমাত্রা ঠিক রাখতে যন্ত্রটি সেন্সরের মাধ্যমে ওই ব্যক্তির পালস বা নাড়ি এবং শরীরের অন্যান্য তথ্য মেপে নিতে পারবে। এছাড়া, ভেতরের মানুষটিকে ঠিক কেমন তাপমাত্রার পানি দেওয়া দরকার তাও মেপে নেবে মেশিনটি। স্নান করার সময় যাতে একঘেঁয়েমি না লাগে তাই যন্ত্রের স্বচ্ছ কভারে বিভিন্ন ছবি ভেসে উঠবে। প্রতিদিন ৮ জন পর্যন্ত মানুষ এই মেশিন উপভোগ করতে পারবে। এই মেশিনটি ১৫ মিনিটের ‘ধোয়া ও শুকোনো’র প্রক্রিয়া শেষ করতে পারে।

উল্লেখ্য, জাপানি ভাষায় এর নাম ‘মিরাই নিনজেন সেন্টাকুকি’ বাংলায় যার অর্থ, ‘ভবিষ্যতের মানুষ ধোয়ার যন্ত্র’। আর এটি কখনোই বাণিজ্যিকভাবে বিক্রি হবে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। সম্প্রতি জাপানের ওসাকা শহরে হতে যাওয়া এক এক্সপোতে সাধারণ মানুষের জন্য দেখানো হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ