২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বেরোবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে জুয়েল, তাওহীদ

spot_img

‎বেরোবি প্রতিনিধি

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

‎‎এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ২০২১-২০২২ সেশনের ম্যানেজমেন্ট সিষ্টেমস শিক্ষার্থী জুয়েল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী তাওহীদ নুর শাহী।

‎শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সংগঠনটির প্রধান উপদেষ্টা শিক্ষক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক সহ অন্যান্য উপদেষ্টাদের অনুমোদন ক্রমে কমিটি ঘোষণা করা হয়।

‎এছাড়াও সহ সভাপতি সাইফুল্লাহ,নৌশিন আনজুম, ওবাইদুল ইসলাম, জান্নাতি নাইম,মুকেশ সিংহ,খাইরুল ইসলাম, সাওদা খাতুন, আবু তালহা হাবিবা সিদ্দিকা,ক্রীড়া বিষয়ক সম্পাদক: শাহরিয়ার আওয়াল রিফাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, বিতর্ক বিষয়ক সম্পাদক তাহমিনা ইয়াসমিন।

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাওহীদ নুর জানান, আমি সংগঠনকে ঐক্যবদ্ধ, সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করবো। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন এবং অসহায়দের পাশে দাঁড়ানো হবে আমাদের অঙ্গীকার। সকলের সহযোগিতা কামনা করছি।

‎নবনির্বাচিত সভাপতি জুয়েল হোসেন জানান,” আমি উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়ে আমার উপর ন্যস্ত দায়িত্ব যথাযথ বিশ্বস্ততার সাথে পালন করব এবং আমি উক্ত কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে অত্যন্ত আনন্দিত। আমরা সবাই একসাথে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদটিকে পরিচালনার জন্য কাজ করব। আমাদের সকল দায়িত্বশীলের সাথে পরামর্শের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদ পরিচালনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের বিগত দায়িত্বশীল ও উপদেষ্টা সহ সকলকে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ