৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নানাবাড়ির পুকুরে ডুবে একসঙ্গে প্রাণ গেল শাজাহানপুরের দুই ভাইয়ের

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই শিশু সন্তান নাটোরের সিংড়া উপজেলায় নানার বাড়িতে পুকুরে ডুবে মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো—তামিম (১২) ও ফাহিম (১৩)। তারা দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় দুই ভাই অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এ মৃত্যুকে ঘিরে সংশয় প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, তামিম ও ফাহিম একেবারে ছোট শিশু ছিল না। তাই ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
প্রবাসে থাকা বাবার দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে উভয় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ