
এস এ সবুজ
ঢাকা থেকে
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান রাজধানীর আনসার ক্যাম্প ও ছাপাখানা মোড় এলাকার রাস্তার দুর্দশা ও জনদুর্ভোগ সরেজমিনে পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ ঘটিকায় তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানান, ওই এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়।
পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় অনেক সময় পানি কোমরসমান পর্যন্ত উঠে যায়, ফলে সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমপি ব্যারিস্টার আরমান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং ড্রেনেজ সমস্যার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন। এসময় তিনি দ্রুত পানি নিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিরপুর দক্ষিণ থানা শাখার আমীর আ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল,১১ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী কামরুল হাসান মুরাদ,থানা কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন।




