১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ফুটবল ফাইনাল, শেষ হাসি ভিক্টোরিয়া লায়ন্সের

spot_img

সানোয়ার হোসেন:

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের গোবিন্দপুর সোস্যাল স্টার ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “সময় এসেছে নিজেকে গড়ার, দেশকে গড়ার। তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে কাজ করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেকে সুস্থ রেখে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
লিভানা হজ্জ গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, সমাজসেবক ও জামায়াত নেতা আব্দুল মান্নান সামাউন, ব্যবসায়ী আশিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, যুবদল নেতা আল আমিন খোকন ও ফরহাদ হোসেন।
ফাইনাল খেলায় ভিক্টোরিয়া লায়ন্স ক্লাব ও এসপি ব্রাদারহুড অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এসপি ব্রাদারহুডকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভিক্টোরিয়া লায়ন্স ক্লাব।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ