৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

“পরিবারের স্বপ্নের ঘর গড়তে গিয়ে ঝরল শাজাহানপুর বিএনপি নেতা নজরুলের প্রাণ

spot_img
বিদ্যুৎস্পৃষ্টে শাজাহানপুর উপজেলা বিএনপি নেতার মৃত্যু
 বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম (৪২) মারা গেছেন।
শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমনপুকুর বুদপাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম তার নতুন বাড়িতে বিদ্যুতের সংযোগের তার মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নজরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নেতারা।
 তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ