৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ার সেঞ্চুরি মোটেলে সাবেক মেম্বারের লাশ উদ্ধার,সঙ্গে থাকা নারী উধাও

spot_img

বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৪৯) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক নারীর সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্র জানায়, শুক্রবার রাতে বিপুল চন্দ্র পাল সেঞ্চুরি মোটেলে একটি কক্ষ ভাড়া নেন। পরে গভীর রাতে তিনি অন্য একটি কক্ষে ওঠেন। শনিবার দুপুরে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় মোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। কয়েক দফা ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬১০ নম্বর কক্ষের ভেতর থেকে বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিপুল চন্দ্র পালের সঙ্গে একজন নারী মোটেলে প্রবেশ করেছিলেন। তবে মরদেহ উদ্ধারের সময় ওই নারীকে কক্ষে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ বলছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ নারীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ