৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে শাজাহানপুর জামায়াতের মিডিয়া ইউনিটের মাসিক পর্যালোচনা সভা ও ফলচক্র

spot_img

সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে শাজাহানপুর জামায়াতের মিডিয়া ইউনিটের মাসিক পর্যালোচনা সভা ও ফলচক্

বগুড়া প্রতিনিধি: সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক মিডিয়া কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ইউনিটের উদ্যোগে মাসিক পর্যালোচনা সভা ও ফলচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া এলাকায় মিডিয়া বিভাগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর উপজেলা মিডিয়া ইউনিটের সভাপতি এস এ সবুজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইন উদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম,সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও মানবসম্পদ বিভাগের সম্পাদক হাফেজ মোখলেসুর রহমান মুকুল ,উপজেলা মিডিয়া সম্পাদক ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান আতিক এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাউসার আলী।

সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে। সঠিক তথ্য যাচাই করে দ্রুত সংবাদ পরিবেশন, শুদ্ধ ভাষার ব্যবহার, ছবি ও ভিডিও উপস্থাপনার মানোন্নয়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ প্রচারে মিডিয়াকর্মীদের আরও দক্ষ হয়ে উঠতে হবে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ, পাঠচর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় মাসব্যাপী মিডিয়া ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সংবাদ প্রকাশের মান, সাংগঠনিক সংবাদ সংগ্রহ, জনসম্পৃক্ত সংবাদ পরিবেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনা শেষে প্রধান অতিথি মাওলানা মানছুরুর রহমান মৌসুমি বাহারি ফল দিয়ে আয়োজিত ফলচক্রের উদ্বোধন করেন। পরে উপস্থিত অতিথি ও মিডিয়া ইউনিটের সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলচক্রে অংশ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ